৩৮। পুলিশ কমিশনারের নিকট যখন মনে হইবে যে, কোন স্থানে কোন একদল লোকের বা দুষ্কৃতিকারী দলের গতিবিধি বা তৎপরতা বিপজ্জনক বা আশংকাজনক অথবা তাহারা বেআইনী কাজে লিপ্ত রহিয়াছে বলিয়া সন্দেহের কারণ রহিয়াছে, তখন তিনি লিখিত আদেশ দ্বারা উক্তরূপ দল বা সমষ্টির সদস্যের হাঙ্গামা বা আতঙ্ক রোধের জন্য যেইরূপ প্রয়োজন সেইরূপ আচরণ করিবার অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে ছত্রভঙ্গ হয়ে মহানগরী এলাকার বাহিরে চলিয়া যাইবার এবং উক্ত এলাকায় প্রবেশ বা ফেরত না আসার নির্দেশ দিতে পারিবেন।