৩৭। (১) পুলিশ কমিশনার যখন মনে করিবেন, যেকোন সরকারি কারখানায় অথবা কোন স্থানে নির্মাণাধীন বা চালু কোন শিল্প বা বাণিজ্য প্রতিষ্ঠানে নিযুক্ত ব্যক্তিদের আচরণ বিবেচনা করে ততসংখ্যক অতিরিক্ত পুলিশ সে স্থানে প্রেরণ করিতে পারিবেন এবং যতদিন উক্তরূপ প্রয়োজন বিদ্যমান থাকিবে, ততদিন সেই স্থানে তাহাদের নিযুক্ত রাখিতে পারিবেন। (২) যে ব্যক্তি উক্ত কারখানা বা প্রতিষ্ঠান নির্মাণ করিয়াছেন বা চালাইতেছেন পুলিশ কমিশনার সেই ব্যক্তিকে উক্ত অতিরিক্ত পুলিশ নিয়োগের খরচ বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার নির্দেশ সম্বলিত আদেশ জারি করিতে পারিবেন। অতঃপর সেই ব্যক্তিকে যথারীতি সেই টাকা দিতে হইবে। (৩) কোন ব্যক্তি (২) উপধারা…