৩৬। (১) কোন স্থানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখিবার জন্য অথবা কোন বিশেষ শ্রেণীর বা শ্রেণীসমূহের অপরাধের ক্ষেত্রে এই অধ্যাদেশের বা অন্য কোন আইনের কোন বিধান বলবৎ করিবার জন্য অথবা পুলিশের জন্য কোন কর্তব্য পালনের জন্য যেকোন ব্যক্তির আবেদনক্রমে পুলিশ কমিশনার অতিরিক্ত যেকোন সংখ্যক পুলিশ প্রেরণ করিতে পারিবেন। (২) আবেদনকারীর খরচে অতিরিক্ত সংখ্যক পুলিশ নিয়োগ করা হইবে, কিন্তু তাহারা পুলিশ কমিশনারের অধীন এবং পুলিশ কমিশনার যতদিন প্রয়োজন মনে করিবেন ততদিনের জন্য তাহারা নিযুক্ত হইবেন। (৩) যে ব্যক্তির আবেদনক্রমে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হইয়াছে সে ব্যক্তি যদি কোন সময় তাহাদের প্রত্যাহার করিবার জন্য পুলিশ কমিশনারের…