৩৫। কোন পুলিশ অফিসার যদি রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে কোন পশু দেখিতে পান যাহা এমন অসুস্থ বা গুরূতরভাবে আহত এবং তাহার শারীরিক অবস্থা এমন যে তাহার মতে উক্ত পশু নিধন করা উচিত, তবে সেইরূপ ক্ষেত্রে উক্ত পশুর মালিক যদি অনুপস্থিত থাকেন বা উক্ত পশু সেখানেই নিধন করিবার সম্মতি দিতে অস্বীকার করেন, তবে যে এলাকায় উক্ত পশু আছে পুলিশ অফিসার সেখানকার ভারপ্রাপ্ত পশু চিকিৎসককে ডেকে পাঠাইবেন, পশু চিকিৎসক যদি সার্টিফিকেটে লিখেন যে পশুটি এরকম অসুস্থ বা তার শারীরিক অবস্থা এইরূপ যে পশুটিকে বাঁচাইয়া রাখা নিরর্থক তবে পুলিশ অফিসার মালিকের সম্মতি ব্যতীতই উক্ত পশু নিধন করিতে পারিবেন ঃ তবে শর্ত এই যে, পশু…