৩৪। পুলিশ কমিশনার বিভিন্ন সময়ে সর্বসাধারণের প্রতি বিজ্ঞপ্তি প্রচার করিয়া ঘোষণা করিতে পারিবেন যে, বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কুকুর রাস্তায় বা সাধারণের ব্যবহার্য কোন স্থানে বেওয়ারিশ অবস্থায় বিচরণ করিতে দেখা গেলে তাহা নিধন করিতে পারা যাইবে এবং সেই সময়ের মধ্যে কোন কুকুর অনুরূপ অবস্থায় দেখা গেলে তাহা নিধন করা হইবে।