৩৩। (১) সাধারণের ব্যবহার্য কোন বিনোদন কেন্দ্র অথবা কোন জনসমাবেশে বা সভায় যেখানে জনসাধারণ আমন্ত্রিত হয় বা যাহা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে, সেখানে কোন গুরূতর বিশৃঙ্খলা অথবা শান্তিভঙ্গ বা উপস্থিত লোকদের স্পষ্ট ও অল্প সময়ের মধ্যে হইতে পারে এমন শারীরিক বিপদ রোধ করিবার উদ্দেশ্যে সেই স্থানে, সমাবেশে বা জনসাধারণের প্রবেশ পদ্ধতি সম্পর্কে এবং জননিরাপত্তা রক্ষার জন্য উক্ত স্থানে উপস্থিত সবোচ্চ পদাধিকারী পুলিশ কর্মকর্তা যেইরূপ প্রয়োজন মনে করিবেন সেইরূপ নির্দেশ দিতে পারিবেন। ২) উক্তরূপ প্রত্যেক স্থানে, সমাবেশ বা সভায় (১) উপধারার বিধান প্রয়োগ এবং সে অনুসারে দেওয়া কোন নির্দেশ কার্যকরী করিবার জন্য সেখানে…