৩২। (১) দাঙ্গা বা গুরূতর গোলযোগ রোধের জন্য অথবা দমনের উদ্দেশ্যে পুলিশ কমিশনার লিখিত আদেশ দ্বারা অস্থায়ীভাবে কোন দালান বা স্থান বন্ধ করিতে বা তাহার দখল নিতে পারিবেন এবং সেখান হইতে সকল বা যে-কোন ব্যক্তিকে বাহির করিয়া দিতে অথবা তিনি যেমন যুক্তিযুক্ত মনে করিবেন সেরূপ লোককে সেরকম শর্তের অধীন প্রবেশ করিতে দিতে পারিবেন। (২) যদি (১) উপধারা অনুসারে নেয়া ব্যবস্থার কারণে উক্ত দালান বা স্থানের আইনসঙ্গত দখলকারী সাংঘাতিকরূপে ক্ষতিগ্রস্ত হন, তবে উক্ত ব্যবস্থা গ্রহণের তারিখ হইতে এক মাসের মধ্যে পুলিশ কমিশনারের নিকট দরখাস্ত করিলে সেই ব্যক্তি উক্ত ক্ষতির জন্য যুক্তিসঙ্গত ক্ষতিপূরণ লাভের অধিকারী হইবেন। তবে…