৩১। পুলিশ কমিশনারের মতে যদি জনসাধারণের বা অন্য কোন স্থানে বসবাসকারী বা সম্পত্তি দখলকারী লোকদের বিরক্তি, গোলমাল, অস্বস্তি বা ক্ষতি রোধ করিবার জন্য, প্রয়োজন হয়, তাহা হইলে তিনি লিখিত আদেশ দ্বারা নিম্নলিখিত কাজাকর্ম নিষিদ্ধ, সীমিত নিয়ন্ত্রিত করিতে ঐগুলির উপর শর্ত আরোপ করিতে পারিবেন- (ক) কোন এলাকায়, বাড়ির উঠানে বা যানবাহনে নিম্নলিখিতগুলির ব্যবহার বা একটানাভাবে ব্যবহার- (i) কোন কন্ঠশিল্পী বা যন্ত্রসঙ্গীত; (ii) মাইক্রোফোন; লাউড স্পীকার বা সঙ্গীত বা অন্য কোন শব্দ জোরদার করিবার জন্য ব্যবহৃত যন্ত্র; (iii) কোন শব্দ উৎপাদনকারী যন্ত্রপাতি বাজিয়ে, পিটিয়ে, ঘর্ষণ করে, ফুঁ দিয়ে বা অন্যভাবে ব্যবহারের দ্বারা…