৩০। পুলিশ কমিশনার প্রকাশ্য বিজ্ঞপ্তি জারী করিয়া যে কোন রাসত্মা বা স্থান জনস্বার্থে অস্থায়ীভাবে সংরক্ষিত রাখিবার আদেশ দিতে পারিবেন এবং উক্ত সংরক্ষিত রাসত্মা বা স্থানে তৎকর্তৃক আরোপিত শর্তাধীনে প্রবেশ করা যাইবে।