২৯। জনসাধারণের শক্তি বা নিরাপত্তা রক্ষার জন্য পুলিশ কমিশনার যখনই প্রয়োজন মনে করিবেন এবং যতদিনের জন্য প্রয়োজন বিবেচনা করিবেন, লিখিত আদেশ দ্বারা কোন জনসমাবেশ বা মিছিল নিষিদ্ধ করিতে পারিবেন ঃ তবে শর্ত এই যে, অনুরূপ কোন নিষেধাজ্ঞা সরকারের অনুমোদন ছাড়া ৩০ দিনের বেশি বলবত থাকিবে না।