২৮। (১) পুলিশ কমিশনার জনসাধারণের শান্তি বা নিরাপত্তা রক্ষার জন্য যখনই প্রয়োজন মনে করিবেন এবং যে সময়ের জন্য প্রয়োজন মনে করিবেন, সকলের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রচার করিয়া অথবা ব্যক্তি বিশেষের কাছে প্রেরণ করিয়া কোন স্থানে নিম্নলিখিত কার্যকলাপ নিষিদ্ধ করিতে পারিবেন- (ক) আগ্নেয়াস্ত্র, তরবারি, বর্শা, বন্দুক, ছুরি, ছড়ি বা লাঠি বা এমন অন্য কিছু বহন করা যা শারীরিক আঘাত করিবার জন্য ব্যবহৃত হইবার উপযোগী; (খ) কোন প্রকার ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য বহন করা; (গ) পাথর বা ছুঁড়ে মারা যায় এমন অন্য কিছু অথবা ছুঁড়ে মারার-যন্ত্র বা ছোঁড়ার জন্য ব্যবহৃত অন্য কোন যান্ত্রিক পদ্ধতি বহন, সংগ্রহ বা প্রস্তুত করা; (ঘ)…