২৭। পুলিশ কমিশনার বা তাঁহার দ্বারা এই বিষয়ে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন পুলিশ অফিসার প্রয়োজন অনুসারে বিভিন্ন সময়ে নিম্নলিখিত বিষয় সম্পর্কে মৌখিক বা লিখিত নির্দেশাবলী দিতে পারিবেন, যাহা ২৫ ধারা অনুসারে প্রণীত কোন বিধির সাথে অসঙ্গতিপূর্ণ হইবে না- (ক) রাস্তায় মিছিল বা সমাবেশকারী ব্যক্তিদের শৃঙ্খলাপূর্ণ আচরণ নিশ্চিত করা; [(খ) কোন মিছিল কোন কোন রাসত্মা দিয়া কোন কোন সময় অতিক্রম করিতে পারিবে অথবা পারিবেনা, তাহা নির্দিষ্ট করা; (গ) মিছিল বা সমাবেশ উপলক্ষে এবং উপাসনার সময় সকল ধর্মস্থানের পাশের স্থানসমূহে এবং অন্যান্য ক্ষেত্রে যখন কোন রাসত্মা বা প্রকাশ্য স্থান বা সাধারণের ব্যবহার্য স্থান অনেক লোকের দ্বারা…