২৬। (১) পুলিশ কমিশনার যখন প্রয়োজন মনে করিবেন, রাস্তায় চলাচলকারী যানবাহন বা তাহার চালক বা তাহার ভারপ্রাপ্ত ব্যক্তি দ্বারা যানবাহন চলাচল সম্পর্কিত বর্তমানে চালু কোন আইনের বিধান লংঘিত হইতেছে না এই মর্মে সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে রাস্তায় চলমান যানবাহন সাময়িকভাবে থামাইবার জন্য কোন রাস্তায় প্রতিবন্ধক নির্মাণ করিবার ক্ষমতা উপযুক্ত কোন পুলিশ অফিসারকে দিতে পারিবেন। (২) অনুরূপ প্রতিবন্ধকের ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ কমিশনার তাঁহার বিবেচনামত উপযুক্ত আদেশ দিতে পারিবেন।