২৫। (১) পুলিশ কমিশনার নিম্নলিখিত বিষয়সমূহের জন্য এই অধ্যাদেশের কোন বিধানের সাথে বিরোধপূর্ণ নয় এমন বিধি প্রণয়ন করিতে পারিবেন- (ক) যে সকল ব্যক্তি জেটি, রেলওয়ে স্টেশন ও অবতরণক্ষেত্র যাত্রীদের মালপত্র বহনের কাজ করিতে চাহিবে তাহাদের লাইসেন্স দেওয়া ও নিয়ন্ত্রণ করা এবং নিযুক্ত হইলে তাহাদের পারিশ্রমিকের হার নির্ধারণ ও তাহা কার্যকর করা; (খ) রাস্তায় সর্বসাধারণের ব্যবহার্য স্থানে সকল প্রকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা এবং ঘোড়ার ঘাড়ির চালক, সাইকেল চালক, পায়ে হাঁটা ব্যক্তি এবং গবাদিপশু নিয়ে চলাচলকারীদের দ্বারা রাসত্মা এবং সাধারণের ব্যবহার্য স্থানের ব্যবহার নিয়ন্ত্রণ করা, যাহাতে জনসাধারণের বিপদ, বাধা বা…