২৪। (১) কার্যবিধির ১৫৩ ধারায় যাহাই থাকুন না কেন, যেকোন পুলিশ অফিসার এই বিষয়ে সাধারণভাবে বা পুলিশ কমিশনার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত হইয়া কোন দোকানে বা গৃহে ব্যবহৃত বা রক্ষিত বাটখারা বা পরিমাপক অথবা ওজন বা পরিমাপের যন্ত্র পরিদর্শন বা তল্লাশী করিবার জন্য বিনাপরোয়ানায় যেকোন দোকানে বা গৃহে প্রবেশ করিতে পারিবেন। (২) উক্ত পুলিশ অফিসার যদি দেখিতে পান যে, দোকানে বা গৃহে যে বাটখারা পরিমাপক বা ওজন বা পরিমাপের যন্ত্র আছে, তাহা মিথ্যা বলিয়া মনে করিবার কারণ আছে, তবে তিনি উহা আটক করিতে পারিবেন এবং আটক করিবার বিষয় তিনি অবিলম্বে পুলিশ কমিশনারকে জানাইবেন এবং পুলিশ কমিশনার যদি দেখিতে পান যে, সেই বাটখারা…