২৩। কোন গবাদি পশুকে রাস্তায় বিচরণ করিতে বা কোন সরকারী সম্পত্তিতে অনধিকার প্রবেশ করিতে দেখিলে প্রত্যেক পুলিশ অফিসারের কর্তব্য হইবে উহা ধরিয়া আটক রাখিবার জন্য কোন সরকারী খোঁয়াড়ে দেওয়া।