২২। (১) প্রত্যেক পুলিশ অফিসারের কর্তব্য হইবে অস্থায়ীভাবে নিম্নলিখিত সম্পত্তির দায়িত্ব গ্রহণ করা ঃ (ক) বেওয়ারিশ সকল সম্পত্তি যাহা তিনি পাইবেন বা যাহা তাহার নিকট অর্পিত হইবে; এবং (খ) সর্বসাধারণের ব্যবহার্য কোন স্থানে বা কোন রাস্তায় পড়িয়া থাকা সকল সম্পত্তি, যাহার মালিক বা ভারপ্রাপ্ত ব্যক্তি উহা সরাইয়া লইতে নির্দেশ দেওয়া সত্ত্বেও সরাইয়া লইতে অস্বীকার করে বা সরাইয়া না নেয়। (২) কোন পুলিশ অফিসার (১) উপধারা অনুসারে কোন সম্পত্তির দায়িত্ব গ্রহণ করিলে সংশিস্নষ্ট থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট তাহা অর্পণ করিবেন এবং অবিলম্বে পুলিশ কমিশনারের নিকট বিষয়টি সর্ম্পকে রির্পোট দিবেন। (৩) যদি দেখা যায় যে, উক্ত…