২১। যখন ২৭ ধারা অনুসারে কোন নির্দেশ দেওয়া হইবে অথবা ২৮ ধারা অনুসারে কোন বিজ্ঞপ্তি জারি করা হইবে, অথবা ২৯, ৩১, বা ৩২ ধারা অনুসারে কোন আদেশ দেওয়া হইবে, অথবা ৩০ ধারা অনুসারে কোন সাধারণ বিজ্ঞপ্তি প্রচার করা হইবে, তখন কোন ব্যক্তি উহার বিপরীত কোন কাজ করিলে বা করিবার উপক্রম করিলে তাহাকে অনুরূপ কাজে বাধা দেওয়া বা বিরত করা একজন পুলিশ অফিসারের পক্ষে আইনসঙ্গত হইবে। সেই ব্যক্তি পুলিশ অফিসারের কথা মানিতে অস্বীকার করিলে বা অমান্য করিলে পুলিশ অফিসার সেই ব্যক্তিকে গ্রেফতার করিতে পারিবেন এবং নির্দেশ, বিজ্ঞপ্তি, আদেশ বা সাধারণ বিজ্ঞপ্তি লংঘন করিয়া কোন বস্তু ব্যবহার করিলে বা করিবার করিবার উপক্রম করিলে পুলিশ…