২০। কোন রাস্তায় বা সর্বসাধারণের ব্যবহার্য কোন স্থানে কোন ব্যক্তির নিকট যদি এমন কোন জিনিস থাকে বা আছে বলিয়া মনে হয় যাহা চোরাইমাল বলিয়া পুলিশ অফিসারের সরল বিশ্বাসে সন্দেহ জন্মে তবে পুলিশ অফিসার সেই জিনিসের জন্য সেই ব্যক্তিকে তলস্নশি করিতে পারিবেন এবং সেই জিনিস রাখা সর্ম্পকে সেই ব্যক্তির কৈফিয়ত যদি স্পষ্টত মিথ্যা বা সন্দেহজনক হয়, তবে পুলিশ অফিসার সেই ব্যক্তিকে আটক করিতে পারিবেন এবং ঘটনা সর্ম্পকে একজন ম্যাজিষ্ট্রেটের নিকট রিপোর্ট দিতে পারিবেন। রির্পোট পাইবার পর ম্যাজিষ্ট্রেট ফৌজদারী কার্যবিধির ৫২৩ ও ৫২৫ ধারা অনুসারে ব্যবস্থা গ্রহণ করিবেন।