২। বিষয় ও প্রসঙ্গের পরিপন্থী কিছু না থাকিলে এ অধ্যাদেশ- (ক) ’গবাদি পশু’ বলিতে হাতি, ঘোড়া, গাধা, খচ্চর, ভেড়া, ছাগল এবং শুকরও বুঝাইবে; (খ) ’বিধি’ (Code) বলিতে ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি (১৮৯৮ সালের ৫নং আইন) বুঝাইবে; (গ) ’ঢাকা মহানগরী এলাকা’ বা মহানগরী এলাকা বলিতে ১ম তফসিলে বর্ণিত এলাকা বুঝাইবে; (ঘ)’বাহিনী’ বলিতে এই অধ্যাদেশবলে গঠিত ঢাকা মহানগরী পুলিশ বাহিনী বুঝাইবে; (ঙ)’ইন্সপেক্টর-জেনারেল’ বলিতে ১৮৬১ সালের পুলিশ আইন (১৮৬১ সালের ৫নং আইন) অনুসারে নিযুক্ত পুলিশের ইন্সপেক্টর-জেনারেল বুঝাইবে; (চ) ’স্থান’ বলিতে কোন দালান, তাঁবু, বুথ, বেষ্টনী বা অন্য স্থায়ী বা অস্থায়ী ঘর বুঝাইবে; (ছ) ’সর্বসাধারণের’…