১৭। প্রত্যেক পুলিশ অফিসারের কর্তব্য হইবে- (ক) রাস্তায় যানবাহনের চলাচল সুষ্ঠু রাখা ও নিয়ন্ত্রণ করা; (খ) রাস্তার উপর নির্মাণ কার্যরোধ করা; (গ) জনসাধারণ কর্তৃক রাস্তায় বা রাস্তার নিকট মানিয়া চলার জন্য এই অধ্যাদেশ বা বর্তমানে বলবৎ অন্য কোন আইন অনুসারে জারিকৃত কোন নিয়ম, বিধান বা আদেশ লংঘন যথাসাধ্য রোধ করা; (ঘ) রাস্তায় সর্বসাধারণের ব্যবহার্য গোসলের, কাপড় কাঁচার এবং জলযান হইতে অবতরণের স্থানে, মেলায় এবং জনসাধারণের ব্যবহার্য অন্যান্য স্থানে, মেলায় এবং উপাসনা চলাকালে জনসাধারণের উপাসনা স্থলের নিকটবর্তী স্থানে শৃঙ্খলা বজায় রাখা; (ঙ) সর্বসাধারণের ব্যবহার্য গোসল, কাপড় কাঁচা এবং নৌকা হইতে অবতরণস্থলের…