১৬। প্রত্যেক পুলিশ অফিসারের কর্তব্য হইবে- (ক) রাস্তার পঙ্গু ও অসহায় লোকদিগকে সাধ্যমত সকল প্রকার সহায়তা দান করা এবং রাস্তায় ভ্রাম্যমাণ যে সকল নেশাগ্রস্ত ও উন্মাদ লোক বিপজ্জনক বলিয়া প্রতীয়মান হন এবং যাহারা নিজেদেরকে সামলাইতে অপরাগ, তাহাদের দায়িত্ব গ্রহণ করা; (খ) গ্রেফতারকৃত বা আটক কোন ব্যক্তি আহত বা অসুস্থ থাকিলে অবিলম্বে তাহার জন্য প্রয়োজনীয় সাহায্য সংগ্রহের চেষ্টা করা, এবং অনুরূপ কোন ব্যক্তিকে পাহারা দেওয়ার সময় বা তাহাকে কোথাও লইয়া যাইবার সময় তাহার অবস্থার প্রতি লড়্গ্য রাখা; (গ) গ্রেফতারকৃত বা আটক প্রত্যেক ব্যক্তির উপযুক্ত খোরাক ও আশ্রয়স্থলের ব্যবস্থা করা; (ঘ) তল্লাশী চালাইবার সময় অকারণ…