১৫। প্রত্যেক পুলিশ অফিসারের কর্তব্য হইবে- (ক) উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক আইনসঙ্গতভাবে প্রদত্ত প্রত্যেকটি সমন অবিলম্বে জারি করা এবং প্রত্যেকটি পরওয়ানা বা অন্য কোন আদেশ মান্য করা ও কার্যকরী করা এবং স্বীয় ঊর্ধ্বতন কর্মকর্তার আইনসঙ্গত নির্দেশসমূহ আইনসঙ্গতভাবে চেষ্টা করা; (খ) আমলাযোগ্য অপরাধ সংঘটন বা তদ্রূপ অপরাধ সংঘটনের চক্রান্ত সর্ম্পকে যথাসাধ্য গোপন তথ্য সংগ্রহ করা; অনুরূপ তথ্য দাখিল করা এবং অপরাধীকে বিচারে সোপর্দ করিবার জন্য অথবা আমলযোগ্য অপরাধ সংঘটন রোধ করিবার জন্য বা তাহার দৃষ্টিগোচরে আমলের অযোগ্য অপরাধ সংঘটন রোধ করিবার জন্য আইন ও ঊধ্বর্তন কর্মকর্তার আদেশের সহিত সঙ্গতিপূর্ণ অন্য যে ব্যবস্থা…