১২। (১) সংবিধানের ১৩৫ অনুচ্ছেদের বিধান এবং এই বিষয়ে সরকার কর্তৃক প্রণীত নিয়মাবলী সাপেক্ষে পুলিশ কমিশনার কোন অধস্তন অফিসারকে অবাধ্যতা, শৃঙ্খলাভঙ্গ, দুর্ব্যবহার, দুনীতি, কর্তর্ব্যে অবহেলা বা কর্তব্য পালনে শিথিলতা অথবা কোন কার্যের দ্বারা নিজেকে কর্তব্য পালনে শিথিলতা অথবা কোন কার্যের দ্বারা নিজেকে কর্তব্য পালনে অযোগ্য প্রতিপন্ন করার দায়ে দোষী সাব্যস্ত করিলে কারণ উলেস্নখপূর্বক আদেশ লিপিবদ্ধ করিয়া নিম্নলিখিত শাস্তিগুলির যেকোন একটি বা একাধিক শাস্তি দিতে পরিবেন; যথা ঃ (ক) চাকুরী হইতে বরখাস্ত; (খ) চাকুরী হইতে অপসারণ; (গ) বাধ্যতামূলক অবসর; (ঘ) পদমর্যাদার অবনতি; (ঙ) পদোন্নতি বন্ধকরণ; (চ) অনূর্ধ্ব এক…