১১। পুলিশ কমিশনার যুক্তিযুক্ত মনে করিলে নিম্নলিখিত বিষয়গুলি সর্ম্পকে বিভিন্ন সময়ে এই অধ্যাদেশের সহিত অসঙ্গতিপূর্ণ নহে এইরূপ আদেশ জারি করিতে পারিবেন- (ক) বাহিনী পরিদর্শন; (খ) পুলিশ অফিসারগণ কর্তৃক সংবাদ ও গোপন তথ্য সংগ্রহ ও অবহিতকরণ; (গ) বাহিনীর জন্য যে অস্ত্রশস্ত্র, পোশাক ও বস্ত্রাদি সরবরাহ করিতে হইবে, তাহার বিরবণ ও পরিমাণ; (ঘ) বাহিনীর সদস্যবৃন্দের আবাসস্থল; (ঙ) বাহিনীর প্রশাসন ও কল্যাণের সহিত সংশিস্নষ্ট কোন উদ্দেশ্যে কোন তহবিল গঠন, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ; (চ) বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারগণের করণীয় কর্তব্য এবং পুলিশ অফিসারগণ কর্তৃক ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য সম্পাদনের পদ্ধতি ও শর্তাবলী; (ছ)…