১০৭। এই অধ্যাদেশ বা সে অনুযায়ী নির্ধারিত কোন নিয়ম বা বিধিমতে যাহা দেয়া হইবে এমন প্রত্যেকটি লাইসেন্স, অনুমতিপত্র, বিজ্ঞপ্তি অথবা সমন বা পরওয়ানা ছাড়া অন্য কোন দলিলে যদি পুলিশ কমিশনারের স্বাক্ষর থাকা প্রয়োজন হয়, তবে সেই দলিলে সাক্ষরের হুবহু সীল দেয়া হইলে তাহা যথাযথ ভাবে স্বাক্ষরিত বলিয়া বিবেচিত হইবে।