১০৬। এই অধ্যাদেশের কোন বিধান অনুসারে জনসাধারণের উদ্দেশ্যে কোন বিজ্ঞপ্তি দেয়া দরকার হইলে তাহা লিখিত এবং পুলিশ কমিশনার দ্বারা স্বাক্ষরিত হইবে এবং তাহা যেই এলাকার মধ্যে পড়ে সেখানকার গুরূত্বপূর্ণ খোলাস্থানে অনুলিপি লাগাইয়া অথবা ঢাক ঢোলসহ ঘোষণা করিয়া অথবা স্থানীয় সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়া পুলিশ কমিশনারের উপযুক্ত বিবেচনা মতে প্রচার করিতে হইবে অথবা সেই উপায়সমূহের মধ্যে দুই বা ততোধিক ভাবে এবং তিনি উপযুক্ত মনে করিলে অন্য কোন উপায়ে প্রচার করিতে হইবে।