১০৫-ক। বর্তমানে প্রচলিত অন্য কোন আইনে যাহাই থাকুক না কেন, যদি কোন পুলিশ অফিসারের বিরূদ্ধে এই অধ্যাদেশের অধীনে প্রণীত কোন বিধি, প্রবিধি বা আদেশ অনুসারে কোন কার্য সংঘটন বা সংঘটন করিবার ইচ্ছা করার কারণে দেওয়ানী বা ফৌজদারী কার্যক্রম রূজু করা যায়, তাহা হইলে উক্ত কার্যক্রম কার্যটি সংঘটিত হওয়ার ছয় মাসের মধ্যে শুরূ হইতে হইবে এবং এই কার্যকরী ব্যবস্থা আরম্ভ হওয়ার কমপক্ষে ১ মাস পূর্বে সংশিস্নষ্ট পুলিশ অফিসার অথবা তাঁহার ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে উক্ত কার্যকরী ব্যবস্থার বা উহার কারণ সমন্ধে লিখিত নোটিশ দিতে হইবে।