১০৫। এই অধ্যাদেশের বা বর্তমানে প্রচলিত কোন আইনের বিধান বা সে অনুযায়ী প্রণীত বা নির্ধারিত কোন নিয়ম, বিধি, আদেশ বা নির্দেশ মোতাবেক কোন পুলিশ অফিসারকে দেওয়া কোন কর্তব্য বা অর্পিত কোন ক্ষমতা বা সে রকম ইচ্ছাকৃত কোন কাজের কারণে সেই পুলিশ অফিসার কোন দন্ড ভোগ করিতে বা ক্ষতিপূরণ দিতে বাধ্য হইবেনা।