১০৩-ক। (১) বর্তমানে বলবৎ অন্য কোন আইনে যাহাই থাক না কেন জনস্বার্থে পুলিশ কমিশনার লিখিত আদেশ বলে যেকোন যানবাহান ০৭ দিনের বেশি নয় এমন সময়ের জন্য রিকুইজিশন করিতে পারিবেন। (২) উপধারা (১) মোতাবেক কোন যানবাহন রিকুইজিশন করা হইলে এর মালিককে নির্ধারিত পরিমাণ ক্ষতিপূরণ প্রদান করতে হইবে।