১০৩। এই অধ্যাদেশের কোন বিধান দ্বারা এই অধ্যাদেশ অনুসারে দন্ডনীয় কোন অপরাধের দরূণ কোন ব্যক্তিকে অন্য কোন আইন অনুসারে ফৌজদারীতে সোপর্দ করা ও দন্ডদান করা বারিত বলিয়া বিবেচিত হইবে না, অথবা অন্য কোন আইনে দন্ডনীয় কোন অপরাধের দরূন এই অধ্যাদেশ অনুসারে ফৌজদারীতে সোপর্দ করা ও দন্ডদান করা বারিত বলিয়া বিবেচিত হইবে না ঃ তবে শর্ত এই যে, একই ধরনের সকল মকদ্দমা কার্যবিধির ৪০৩ ধারার বিধান অনুযায়ী হইবে।