১০২। (১) পুলিশ কমিশনার দ্বারা সাধারণ বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দিষ্ট পদমর্যাদা অপেক্ষা নিম্নতর পদমর্যাদা সম্পন্ন নয়, এমন কোন পুলিশ অফিসার যদি দেখিতে পান যে, ৬৫, ৬৬, ৬৭, বা ৬৮ ধারা অনুসারে দন্ডনীয় কোন অপরাধ সংঘটিত হইয়াছে, তবে সেই পুলিশ অফিসার নিম্নলিখিত বিষয় উলেস্নখ করিয়া নির্ধারিত ফরমে একটি নোটিশ অপরাধীকে, অথবা যদি অপরাধীকে না পাওয়া যায় তবে অপরাধ সংশিস্নষ্ট যানবাহনের গায়ে লাগাইয়া দিতে পারিবেন ঃ (ক) উক্ত ব্যক্তি কর্তৃক সংঘটিত অপরাধ; (খ) দন্ডস্বরূপ যে টাকা তাহার দিতে হইব, মোটর গাড়ি হইলে অনূর্ধ্ব পঞ্চাশ টাকা এবং অন্য কোন ক্ষেত্রে অনূর্ধ্ব দশ টাকা; (গ) যেই তারিখে ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির হইয়া…