১০০। কোন ব্যক্তি কোন পুলিশ অফিসারের উপস্থিতিতে বা তাঁহার দৃষ্টিসীমার মধ্যে এই অধ্যাদেশ অথবা বর্তমানে বলবৎ অন্যকোন আইন অনুযায়ী কোন অপরাধ করিলে পুলিশ অফিসার তাহাকে বিনা পরওয়ানায় গ্রেফতার করিতে পারিবেন। ব্যাখ্যা ঃ অন্য কোন আইনবলে কোন পুলিশ অফিসার কর্তৃক কাউকে গ্রেফতারের ক্ষমতা অর্পিত হইয়া থাকিলে এই ধারা অনুসারে তা সীমিত বলিয়া বিবেচিত হইবে না।