১০। (১) কোন ক্ষেত্রে এই বাহিনীকে সাহায্য করা প্রয়োজন মনে করিলে পুলিশ কমিশনার যেকোন ব্যক্তিকে সহায়ক পুলিশ অফিসার নিয়োগ করিতে পারিবেন। (২) নিযুক্ত হইবার পর প্রত্যোক সহায়ক পুলিশ অফিসার- (ক) দ্বিতীয় তফসিলে বর্ণিত ফরমে একটি সার্টিফিকেট প্রাপ্ত হইবেন; (খ) অন্য যেকোন পুলিশ অফিসারের অনুরূপ ক্ষমতা ও সুবিধাদি ভোগ করিবেন, অনুরূপ কর্তব্য সম্পাদন করিতে বাধ্য থাকিবেন, অনুরূপ দন্ডে দন্ডণীয় হইবেন এবং একইরূপ কর্তৃত্বের অধীনে থাকিবেন।