১। (১) এই অধ্যাদেশ ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ নামে অভিহিত হইবে। (২) ইহা ঢাকা মহানগরী এলাকায় প্রযোজ্য হইবে। (৩) সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রচারিত বিজ্ঞপ্তি দ্বারা নির্ধারিত তারিখে ইহা কার্যকর হইবে।