ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ, ১৯৭৬ (১৯৭৬ সনের ৩নং অধ্যাদেশ) ঢাকা মহানগরী এলাকার জন্য একটি স্বতন্ত্র পুলিশ বাহিনী গঠন ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রণীত অধ্যাদেশ যেহেতেু ঢাকা মহানগরী এলাকার জন্য একটি স্বতন্ত্র পুলিশ বাহিনী গঠন, নিয়ন্ত্রণ এবং এই শৃঙ্খলা বাহিনীর সাথে সর্ম্পকিত বা উহার সহায়ক অন্যান্য বিষয়ের জন্য আইন প্রণয়ন করা যুুক্তিযুক্ত; অতএব, ১৯৭৫ সালের ২০ আগস্ট এবং ১৯৭৫ সালের ৮ নভেম্বর প্রচারিত ঘোষণা মোতাবেক এবং ইহার দ্বারা অর্পিত ক্ষমতাবলে প্রেসিডেন্ট নিম্নলিখিত অধ্যাদেশ প্রনয়ন ও জারি করিলেন।