৯৷ (১) ঢাকা বিদ্যুত্ বিতরণ কর্তৃপক্ষ তহবিল নামে কর্তৃপক্ষের একটি তহবিল থাকিবে৷ (২) উক্ত তহবিলে অনুলিখিত অর্থ জমা হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক প্রদত্ত মঞ্জুরী; (খ) সরকার হইতে গৃহীত ঋণ; (গ) স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মঞ্জুরী; (ঘ) কোন উত্স হইতে গৃহীত ঋণ বা প্রাপ্ত মঞ্জুরী; (ঙ) বিদ্যুত্ বিক্রয়লব্ধ অর্থ; (চ) অন্য কোন উত্স হইতে প্রাপ্ত আয়৷ (৩) উক্ত তহবিলের অর্থ কোন তফসিলি ব্যাংকে জমা রাখা হইবে৷ (৪) উক্ত তহবিল হইতে কর্তৃপক্ষের যাবতীয় ব্যয় নির্বাহ করা হইবে৷