৭৷ (১) অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, কর্তৃপক্ষ বোর্ডের নিকট হইতে থোক গ্রাহক হিসাবে বিদ্যুৎ সরবরাহ পাইবে৷ (২) কর্তৃপক্ষ বোর্ডের নিকট হইতে সরকার কর্তৃক নির্ধারিত হারে এবং প্রয়োজনবোধে সরকার কর্তৃক নির্ধারিত পরিমাণ বিদ্যুৎ ক্রয় করিবে এবং উহা গ্রাহকের নিকট সরকার কর্তৃক নির্ধারিত হারে বিক্রয় করিবে৷