৫৷ (১) একজন চেয়ারম্যান এবং অনধিক তিনজন সদস্য সমন্বয়ে কর্তৃপক্ষ গঠিত হইবে৷ (২) চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ সরকার কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাঁহাদের চাকুরীর মেয়াদ ও শর্তাবলী সরকার কর্তৃক নির্ধারিত হইবে৷ (৩) চেয়ারম্যান কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হইবেন৷ (৪) চেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ কর্তৃপক্ষের সার্বক্ষণিক কর্মকর্তা হইবেন এবং তাঁহারা বিধি দ্বারা বা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ক্ষমতা প্রয়োগ বা কার্য সম্পাদন করিবেন৷