৪৷ কর্তৃপক্ষের কার্যাবলী হইবে নিম্নরূপ, যথা :- (ক) বৃহত্তর ঢাকা এলাকায় বিদ্যুৎ উত্পাদন, সঞ্চালন, বিতরণ ও বিক্রয় এবং এতদ্সংক্রান্ত স্থাপনা ও ব্যবস্থার রক্ষণাবেক্ষণ ও সম্প্রসারণ; খ) গ্রাহকদের নিকট বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সংগে সম্পর্কিত উন্নয়নমূলক কর্ম সম্পাদন এবং এতদুদ্দেশ্যে প্রয়োজনীয় প্রকৌশলগত প্রকল্প ও পরিকল্পনা প্রণয়ন এবং সরকারের অনুমোদনক্রমে উহার বাস্তবায়ন; (গ) সরকারের পূর্বানুমোদনক্রমে, বৃহত্তর ঢাকা এলাকায় ১৩২ কেভি বিদ্যুত্ লাইন বা উপকেন্দ্র হইতে শুরু করিয়া নিম্নতর কেভি লাইন বা উপকেন্দ্র পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার পরিকল্পনা, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ; (ঘ) উপরি-উল্লিখিত কার্যাদির…