২৪৷ আপাততঃ বলবত্ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা হইবার সংগে সংগে- (ক) বৃহত্তর ঢাকা এলাকার গ্রাহকদের মধ্যে ১৩২ কেভি বিদ্যুত্ সরবরাহ লাইন হইতে বিদ্যুত্ সরবরাহের জন্য স্থাপিত সকল বিদ্যুত্ লাইন, বিদ্যুত্ পোষ্ট ও উপ-কেন্দ্র কর্তৃপক্ষের নিকট হস্তান্তরিত হইবে; (খ) বৃহত্তর ঢাকা এলাকায় বোর্ডের সকল বিদ্যুত্ গ্রাহকও কর্তৃপক্ষের গ্রাহক বলিয়া গণ্য হইবে এবং তাঁহাদের নিকট হইতে বোর্ডের যাবতীয় পাওনা কর্তৃপক্ষের পাওনা বলিয়া গণ্য হইবে; (গ) বৃহত্তর ঢাকা এলাকায় গ্রাহকদের বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়নের জন্য বোর্ডের সকল অনাদায়ী দায় কর্তৃপক্ষের দায় বলিয়া…