২১ক।- (১) এই আইনের অন্য কোন বিধানে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন, কতৃর্পক্ষ, জনস্বার্থে এবং সরকারের পূর্বানুমোদনক্রমে, কোন চুক্তির মাধ্যমে ইহার উদ্যোগ কোম্পানী আইন, ১৯৯৪ এর অধীন নিবন্ধিত কোন পাবলিক লিমিটেড কোম্পানীর, অতঃপর এই ধারায় কোম্পানী বলিয়া উল্লিখিত, নিকট হস্তান্তর করিতে পারিবে। (২) উপ-ধারা (১) এর অধীন কতৃর্পক্ষের উদ্যোগ কোম্পানীর নিকট হস্তান্তরিত হইবার সঙ্গে সঙ্গে কতৃর্পক্ষ বিলুপ্ত, অতঃপর এই ধারায় বিলুপ্ত কতৃর্পক্ষ বলিয়া উল্লিখিত, হইবে এবং উক্তরূপ হস্তান্তর ও বিলুপ্তি সম্পর্কিত তথ্য সরকার, যথাশীঘ্র, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করিবে। (৩) উপ-ধারা…