২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (ক) “কর্তৃপক্ষ”অর্থ ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ; (খ) “চেয়ারম্যান” অর্থ কর্তৃপক্ষের চেয়ারম্যান; (গ) “বৃহত্তর ঢাকা এলাকা” অর্থ ঢাকা মেট্রোপলিটন এলাকার সকল থানা, নারায়ণগঞ্জ জেলার বাকতাবালী ও আলীরটেক ইউনিয়ন ব্যতীত নারায়ণগঞ্জ থানা, ফতুল্লা থানা ও সিদ্ধিরগঞ্জ থানা এবং গাজীপুর জেলার টংগী পৌরসভা এবং সরকার কর্তৃক সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত এলাকার অন্তর্ভুক্ত বলিয়া ঘোষিত তত্সন্নিহিত কোন এলাকা; (ঘ) “বোর্ড” অর্থ Bangladesh Water and Power Development Boards Order, 1972 (P.O. No. 59 of 1972) দ্বারা গঠিত বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট…