১৬৷ (১) কর্তৃপক্ষের কোন প্রকল্প প্রস্তুত বা বাস্তবায়নের জন্য প্রয়োজন হইলে চেয়ারম্যান বা কোন সদস্য বা চেয়ারম্যানের নিকট হইতে এতদুদ্দেশ্যে সাধারণ বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা বা কর্মচারী- (ক) কোন জায়গায় প্রবেশ করিতে এবং উহা জরীপ করিতে পারিবেন; (খ) কোন জায়গা বা উহাতে অবস্থিত কোন কিছু থাকিলে উহা পরিদর্শন করিতে পারিবেন; (গ) কোন জায়গা পরিমাপ করিতে, উহার সীমানা নির্ধারণ করিতে এবং উহার প্ল্যান এবং উহাতে অভীষ্ট কাজের প্রস্তাবিত লাইন তৈয়ার করিতে পারিবেন; (ঘ) কোন জায়গায় চিহ্ন স্থাপন করিয়া বা গর্ত খুড়িয়া লেভেল, সীমানা বা লাইন চিহ্নিত করিতে পারিবেন এবং এতদুদ্দেশ্যে প্রয়োজন হইলে কোন দন্ডায়মান…