৭৭৷ (১) যে ক্ষেত্রে রিসিভার- (ক) বণ্টনযোগ্য সম্পদের সকল সম্পত্তি, বা সংশ্লিষ্ট কার্যধারা অযথা বিলম্বিত না করিয়া উক্ত সম্পদের যতটুকু উদ্ধার করা সম্ভব ততটুকু সম্পত্তি উদ্ধার করিয়াছেন এবং উহা হইতে চূড়ান্ত বণ্টনযোগ্য অংশ, যদি থাকে, বণ্টন করিয়াছেন, অথবা (খ) অনুমোদিত আপোষ-মিমাংসার কারণে তাহার কার্যকলাপ বন্ধ করিয়াছেন, অথবা (গ) তাহার পদ ত্যাগ করিয়াছেন বা উক্ত পদ শূন্য হইয়াছে বা তিনি উক্ত পদ হইতে অপসারিত হইয়াছেন, সেইক্ষেত্রে আদালত, তাহার আবেদনক্রমে বা অন্য কোন কারণে রিসিভারের কার্যাবলীর উপর একটি প্রতিবেদন প্রণয়নের জন্য তাহাকে বা অন্য কোন ব্যক্তিকে নির্দেশ প্রদান করিবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন প্রদত্ত…