৭৬৷ (১) রিসিভার নিম্্ন বর্ণিত দেনা ও বিষয়াদি সম্পর্কিত ব্যয় মিটানোর জন্য পর্যাপ্ত সম্পদ হাতে রাখিয়া বণ্টনযোগ্য অংশ নির্ধারণ করিবেন, যথা:- (ক) এই আইনের অধীন প্রমাণযোগ্য এমন দেনা যাহার ব্যাপারে দেনাদারের নিকট হইতে বা অন্য কোনভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতীয়মান হয় যে, উক্ত দেনার পাওনাদার কোন পূর্ববর্তী স্থানে বসবাসের কারণে উহা প্রমাণের উদ্দেশ্যে যোগাযোগের জন্য সাধারণতঃ যে সময় প্রয়োজন হয় সেইরূপ পর্যাপ্ত সময় তিনি পান নাই; (খ) এই আইনের অধীন প্রমাণযোগ্য এমন দেনা, যাহা দাবী করার ভিত্তি এখনো নির্ধারণ করা হয় নাই; (গ) বিরোধীয় দাবীসমূহ; (ঘ) বণ্টনযোগ্য সম্পদের ব্যাপারে প্রশাসনিক দাবী৷ (২) উপ-ধারা (১)…