৭৫৷ (১) বণ্টনযোগ্য সম্পদ বিলিবণ্টনের সময়; পাওনাদারগণের প্রাপ্য বণ্টনযোগ্য অংশ প্রদানের পূর্বে, রিসিভার যে সকল প্রয়োজনীয় খরচ করিয়াছেন তাহাসহ প্রশাসনিক ব্যয় সর্বপ্রথমে পরিশোধ করিতে হইবে, এবং তত্পর ৬৬(১) ধারা বা, ক্ষেত্রমত, ৭৪(৩) ধারা মোতাবেক রিসিভারের প্রাপ্য ফিস পরিশোধ করিতে হইবে, অতঃপর, উপ-ধারা (২) এর বিধান সাপেক্ষে, নিম্্নবর্ণিত ক্রমানুসারে অন্যান্য বণ্টনযোগ্য অংশ প্রদেয় হইবে, যথা:- (ক) সরকারের পাওনা সকল কর এবং অনুরূপ প্রকৃতির অন্যান্য পাওনা; (খ) আর্জি দাখিলের তারিখের অব্যবহিত পূর্ববর্তী ৬ (ছয়) মাসের মধ্যে দেনাদারের চাকুরীতে থাকাকালীন কোন কেরানী, ভৃত্য, মজুর বা শ্রমিক প্রদত্ত সেবা বাবদ…