৭২৷ (১) দেউলিয়া ঘোষণাদেশ প্রদত্ত হওয়ার পরে যেকোন সময় পাওনাদার কমিটি কিংবা পাওনা প্রমাণকারী কোন পাওনাদারের আবেদনক্রমে, আদালত বা রিসিভার- (ক) লিখিত নোটিশের মাধ্যমে এইরূপ যেকোন ব্যক্তিকে আদালতে বা রিসিভারের নিকট হাজির হওয়ার নির্দেশ দিতে পারিবেন যিনি, কোন দেনাদারের সম্পত্তির দখলদার হিসাবে পরিচিত বা সন্দেহভাজন কিংবা দেনাদারের নিকট ঋণী বলিয়া অনুমিত কিংবা দেনাদার বা তাহার লেন-দেন বা কোন সম্পত্তি বা বণ্টনযোগ্য সম্পদের ব্যাপারে তথ্য প্রদানে সক্ষম বলিয়া আদালত বা রিসিভার মনে করেন; এবং (খ) উক্ত ব্যক্তির হেফাজতে বা নিয়ন্ত্রণে দেনাদার বা তাহার লেন-দেন বা কোন সম্পত্তি বা বণ্টনযোগ্য সম্পদ সম্পর্কিত কোন দলিল…