৭১৷ (১) রিসিভার এই আইনের বিধানাবলী সাপেক্ষে, যথাক্রমে দ্রুততার সহিত বণ্টনযোগ্য সম্পদের সকল বিষয়-সম্পত্তি উদ্ধার করিবেন এবং উহা, পাওনাদারগণের অধিকারের ভিত্তিতে, তাহাদিগকে বণ্টিত অংশরূপে (dividends) প্রদান করিবেন, এবং এতদুদ্দেশ্যে তিনি- (ক) দেনাদারের চালু ব্যবসা থাকিলে উক্ত ব্যবসা ও উহার সুনামসহ সম্পূর্ণ বণ্টনযোগ্য সম্পদ বা উহার কোন অংশবিশেষ এবং দেনাদারের প্রাপ্য কোন খাতা-কলমী পাওনা (book debt) প্রকাশ্য নিলামে বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে বিক্রয় করিতে পারিবেন, এবং প্রয়োজনবোধে ঐ সকল সম্পদ সম্পূর্ণভাবে বা আংশিকভাবে কোন তৃতীয় ব্যক্তির নিকট বিক্রয় বা বৈধভাবে হস্তান্তরের জন্য যেকোন ব্যক্তিকে…