৬৯৷ (১) দেউলিয়া ঘোষণাদেশ প্রদত্ত হওয়ার পর যথাশীঘ্র সম্ভব, রিসিভার, দেউলিয়ার নিকট হইতে বা অন্য কোনভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, প্রাথমিকভাবে দেউলিয়ার নিকট ঋণী বলিয়া প্রতীয়মান হয় এইরূপ ব্যক্তিগণের একটি তালিকা প্রস্তুত করতঃ আদালতে পেশ করিবেন, উক্ত তালিকায় ঋণী ব্যক্তিদের নাম এবং তাহাদের প্রত্যেকের নিকট দেউলিয়ার প্রাপ্য ঋণের পরিমাণ বা পরিধি উল্লেখ থাকিবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন তালিকা পেশ করিবার পর, রিসিভার- (ক) তালিকাভুক্ত প্রত্যেক ব্যক্তির নিকট একটি নোটিশ প্রেরণ করিবেন এবং উহাতে তাহার ঋণের পরিমাণ বা পরিধি উল্লেখ করিবেন; (খ) নোটিশে ইহাও উল্লেখ করিবেন যে, উক্ত ব্যক্তি যদি নোটিশে নির্দিষ্টকৃত…